বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের হুইপের সংবর্ধনা

পটিয়া প্রতিনিধি – নয়ন শর্মা

“পটিয়ার প্রতিটি গ্রামে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড পৌছানোর কারনে নৌকার বিশাল বিজয় সম্ভব হয়েছে”
সারাদেশে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে তুলনা মূলক বিশ্লেষনে পটিয়ায় আশাব্যাঞ্জক নির্বাচনী ফলাফলে সন্তোষ প্রকাশ করে হুইপ সামশুল হক চৌধুরী এম.পি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্টানে কথা গুলো বলেন।
চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পটিয়া উপজেলার ইউনিয়ন সমূহে নব নির্বাচিত চেয়ারম্যান এবং মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের আজ শনি বার সংবর্ধনা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এম.পি। পটিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয় হুইপের নিজ বাড়ি পটিয়া হাউস প্রাঙ্গনে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল , চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এম এন এ নাছির সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

আরও পড়ুন

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই)...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...