শনিবার, ১১ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম কারও মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। তবে দেশটিতে করোনা সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন অতিসংক্রামক ধরন। দেশটির সীমান্ত ঢিলেঢালা করার পর এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নেওয়ার পর এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। তিনি সিডনি হাসপাতালে মারা গেছেন।

মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে এটি প্রথম মৃত্যুর ঘটনা। যেটি উদ্বেগের কারণ এবং সতর্ক হওয়া জরুরি।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার ২৫ লাখ মানুষ এখন ঘরে থাকার বিধিনিষেধ পালন করছেন। তারপরও দেশটিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

সোমবার পর্যন্ত নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে নতুন করে করোনা শনাক্ত হয়েছে নয় হাজার একশ সাত জনের।

করোনা মোকাবিলায় নর্থ সাউথ ওয়েলস বিভিন্ন পয়েন্টে চেক করা বাধ্যতামূলক করেছে এবং অন্যান্য রাজ্যেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর আসে। নতুন এই ধরনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে এবং বারবার বিশ্ববাসীকে সতর্ক করছে।

ওমিক্রন সবচেয়ে বেশি কাবু করে ফেলেছে ইউরোপের দেশগুলোকে। ফলে ওমিক্রন ঠেকাতে বড়দিনের উৎসব পালন সত্ত্বেও নানা বিধিনিষেধ জারি করা হয় দেশে দেশে।

নেদারল্যান্ডস আবারও লকডাউন চালু করেছে। ইতালি ও স্পেনে বাড়ির বাইরে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। ব্রিটেনে চলতি সপ্তাহজুড়ে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিকদের। ফ্রান্স সরকারও বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...