শনিবার, ১১ জুলাই ২০২৬

নারী পর্যটকদের জন্য কক্সবাজারে হচ্ছে ‘বিশেষ এলাকা’

কক্সবাজারে এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠার পর নারীদের জন্য সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ জন্যে সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হবে বলে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বিবিসিকে বলেন, ‘কক্সবাজারে যেসব নারী পর্যটক বা পর্দানশীন নারী আসবেন, তাদের জন্য ১০০ বা ১৫০ ফিটের একটা সংরক্ষিত এলাকা হবে।

যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হবে।’

তিনি আরও জানান, পর্যটন এলাকা নারীবান্ধব করার জন্য সৈকতে যারা কাজ করেন, তাদের বড় একটি অংশে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের মধ্যেও নারী পুলিশ রয়েছেন। হোটেল বা গেস্ট হাউজে যেন পর্যটকরা নিরাপদে থাকতে পারেন, এ ব্যাপারেও তারা ব্যবস্থা নিচ্ছেন।

মালিক ও পরিচালকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। হোটেল কর্মীদের এসব ব্যাপারে প্রশিক্ষণ ও সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কক্সবাজারের হোটেল মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। সেখানে আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমাদের যদি এক-দুই মাস সময়ও লাগে, তারপরেও এসব বাস্তবায়ন করতে পারলে পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে।

তবে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উপস্থাপন করা হয়েছে, অবস্থা কিন্তু অতোটা খারাপ নয়। জেলা প্রশাসন, পুলিশ, টুরিস্ট পুলিশ-সবাই সাধ্যমতো চেষ্টা করছে।

উল্লেখ্য, কক্সবাজারে বেড়াতে যাওয়া এক নারীকে অপহরণের পর একটি হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগের পর ২২ ডিসেম্বর রাত দুইটার দিকে ঘটনার শিকার ওই নারীকে একটি গেস্ট হাউজ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

ওই ঘটনার পর কক্সবাজারে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ২০১৯ সালে এক অস্ট্রেলিয়ান তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে মিরাজ (৫) ও আশিক (৬)  নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে...

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দরজিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার...

মহালছড়ির পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাহাড় থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকার অদূরে মরদেহটি উদ্ধার...

যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না এটা কোন সরকারই না: ডা.শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন।এ বিপদে...