শনিবার, ১১ জুলাই ২০২৬

উখিয়ায় ৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার র‍্যাব-১৫।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১ টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯ এর সি-১৫ ব্লকের মোঃ কালুর ছেলে মাহাত আমিন (১৮)।

এদিকে, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
যায়, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র ঐ স্থান দিয়ে বিভিন্ন চোরাচালান মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছে এবং উক্ত পাচারকারী চক্রে রােহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশী জড়িত রয়েছে বলে সে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে...

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যার দুর্ভোগ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর...

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে মিরাজ (৫) ও আশিক (৬)  নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে...

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দরজিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার...

মহালছড়ির পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাহাড় থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকার অদূরে মরদেহটি উদ্ধার...

যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না এটা কোন সরকারই না: ডা.শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন।এ বিপদে...