রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতি

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ১২০ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৪১৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৭৯৭ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬২০ জনে।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১৯০০ এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পৌনে দুই লাখ।

রোববার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৪২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ১৭৩ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ৮৫ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৪৩৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৮৬ হাজার ৮২৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ১৮০ জনের।

গত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৪৮৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২৭ হাজার ২০৬ জন মারা গেছেন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ২৩০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৮৮ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৮ হাজার ৮৩৬ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ২৮৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ১২ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৮৪ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৭ হাজার ১৭০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...