রবিবার, ১২ জুলাই ২০২৬

‘মহাবিজয়ের মহানায়ক’ বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দু’দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

শুক্রবারের বিশেষ অনুষ্ঠানে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চে উপস্থাপন করা হয় নাচ, গান, কবিতা, মঞ্চনাটক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান।

এর আগে গতকাল অনুষ্ঠানের প্রথমদিনে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী সবাইকে সাথে নিয়ে শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

পরে মঞ্চে শিল্পীদের সঙ্গে ‘জয় বাংলার জয়-জয় বঙ্গবন্ধুর জয়’ গানটি পরিবেশন করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় তার সঙ্গে আরও অনেক গুণী শিল্পী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ভারতীয় রাষ্ট্রপতির হাতে তুলে দেন ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক।

এছাড়াও অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত দুটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এদিনের বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশি-বিদেশি কূটনীতিক, অতিথি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তরুণ বয়সে বঙ্গবন্ধুর ভাষণে অনুপ্রাণিত হওয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি সেই সময়ে তরুণ আইনজীবী ছিলেন।

প্রসঙ্গত, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে গত মার্চের আয়োজনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার বিজয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অতিথি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

আরও পড়ুন

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...