রবিবার, ১২ জুলাই ২০২৬

রামগড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী।

বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পর পর রামগড় লেক পাড়স্থ বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পনরে মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, লেডিস ক্লাব, হর্টিকালচার সেন্টার, ত্রিপুরা স্টুন্ডেন্ট ফোরাম, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন।

এরপর রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভ উদ্ধোধন করেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) হোসাইন মোঃ রায়হান কাজেমী, বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল কালাম ও মোঃ ছালেহ আহাম্মদ। পতাকা উত্তোলনের পরে দলনেতা এসআই মজিবুর এর নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড,স্কাউট ও কাবদল।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে, ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শিত হয়। এ সময় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান বক্তব্য রাখেন।

বিজয় দিবস উপলক্ষে রামগড় উপজেলার সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনীধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

বিকাল সাড়ে চার টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর ঘোষিত শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।...

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ ফেলে পালালো পাচারকারীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বোতল...

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন,...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর...

আরও পড়ুন

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...