সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ গ্রহণ করলো বান্দরবানবাসী

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা স্টেডিয়ামে শপথ গ্রহনের বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী,পুলিশ সুপার জেরিন আক্তার (বিপিএম) সহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সংগঠন সহ,বাংলাদেশ আওয়ামীলিগ বান্দরবান জেলার নেতৃবৃন্দ, এবং আওয়ামীলিগ এর অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সধারন মানুষ সরাসরি এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলা স্টেডিয়ামে প্রায় ১০ হাজার এর অধিক মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজারো মানুষের হাতে লাল সবুজের পতাকা হাতে সারিবদ্ধভাবে স্বাস্থ্য বিধি তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সরাসরি শপথ বাক্য সমস্বরে বলেন “শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”

এর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বিজয় দিবসে অংশগ্রহণ কুচকাওয়াজ প্রদর্শনকারী টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শপথ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান এবং বিজয় দিবসের সার্বিক অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্ধি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।...

আরও পড়ুন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...