সোমবার, ১৩ জুলাই ২০২৬

বান্দরবানে জেএসএস কর্মী অপহৃত!

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়া এলাকা হতে ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে পুশৈ থোয়াই মার্মা (৩৮) নামে জনসংহতি সমিতির একজনকে অপহরন করা হয়েছে খবর পাওয়া গিয়েছে । যানা যায় তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীডুলু পাড়ার বাসিন্দা অং ছা সিং মার্মার ছেলে।

এছাড়াও তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস এর বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও জেএসএস বান্দরবান জেলা কমিটির সদস‍্য।

স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত ব‍্যক্তি পুশৈ থোয়াই মার্মা তার নিজ বাড়ীতে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

তবে কে বা কারা অপহরন করেছেন স্থানীয়রা তাদের সনাক্ত করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, বান্দরবানে বর্তমানে ৫টি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে অনাকাংখিত অপহরনের মত ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম (পিপিএম) বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি কিন্তু কে বা কারা এ ঘটনার সাথে জড়িত এ ব্যাপারে নিশ্চিত নই।

চলতি মাসেই বান্দরবানে ৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরনের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্ত্রসীরা ২ জনকে ছেড়ে দিয়েছে বলেও জানায় স্থানীয়রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

আরও পড়ুন

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...