বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

অবাধ্য সন্তানরাই বড় হয়ে বেশি বেতনের চাকরি পায়

শৈশবে বাবা-মায়ের অবাধ্য সন্তানের বড় হয়ে পেশাজীবনে বেশি বেতনের চাকরি পান বা করেন। আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণার এমন তথ্য উঠে এসেছে।

ফাদার্লি ম্যাগাজিন ওই গবেষণার বরাতে জানিয়েছে, বিশেষত একগুঁয়ে বাচ্চারাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি সফল হয়।

তবে সাবজেক্টের পুরো ক্যারিয়ারের ধাপগুলিকে বিশ্লেষণ করা হয়নি ওই গবেষণায়। ফলে একজন ব্যক্তির ব্যক্তিত্বের ওপর তার আর্থিক সাফল্য কতটা নির্ভর করে তা এই গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর করে বলা যাবে না।

যুক্তরাষ্ট্রের ৯ থেকে ৪০ বছর বয়সী ৭ শতাধিক মানুষের ওপর এই জরিপ চালান প্রতিষ্ঠানটির ছয়জন বিজ্ঞানী। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নিয়ম ভাঙ্গার প্রবণতা, অধিকারের বোধ, বাবা-মায়ের সঙ্গে স্পর্ধা দেখানোর প্রবণতা এবং তারা পড়াশোনায় কতটা সময় ব্যয় করেছিলেন তাতে বিশেষ মনোযোগ দেন গবেষণাকারীরা।

গবেষণা শেষে তারা এই মন্তব্যে পৌঁছান, যারা শিশু বয়সে অভিভাবকদের অবাধ্য ছিল পেশাজীবনে এসে তারাই বেশি বেতনের চাকরি করছে। তবে অবাধ্য হওয়ার সঙ্গে বেশি বেতনের সম্পর্কটা কোথায় সেটির ব্যাখ্যা দিতে পারেননি গবেষকরা।

গবেষকরা তাত্ত্বিকভাবে দেখিয়েছেন যে, জরিপে অংশ নেওয়া নিয়মভাঙা এই ব্যক্তিরা বেশি বেতনের চাকরি করছে কারণ শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল। এর ফলে প্রাপ্তবয়স্ক হিসেবে চাকরির বাজারে তাদের চাহিদা বেড়ে যায়।

তবে অর্থোপার্জনের জন্য এই শ্রেণির ব্যক্তিদের কারও কারও যে অসৎ পথে পা বাড়ানোর সম্ভাবনাও আছে জরিপে সেটিও নাকচ করে দেননি গবেষকরা।
সূত্র : ইউএসএটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বোধনের আবৃত্তি অনুষ্ঠান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বায়ান্ন'র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য...

ফুলকির সুবর্ণজয়ন্তীতে কুয়াশাভেজা সকালে সিআরবিতে শিশু-কিশোরদের ম্যারাথন

কুয়াশা কেটে সবে ফুটতে শুরু করেছে ভোরের আলো। তার মধ্যে শিশু-কিশোদের হই হট্টগোলে জেগে ওঠে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষ তলা। এর একটু পরেই দৌড়াতে...