শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফুলকির সুবর্ণজয়ন্তীতে কুয়াশাভেজা সকালে সিআরবিতে শিশু-কিশোরদের ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কুয়াশা কেটে সবে ফুটতে শুরু করেছে ভোরের আলো। তার মধ্যে শিশু-কিশোদের হই হট্টগোলে জেগে ওঠে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষ তলা। এর একটু পরেই দৌড়াতে শুরু করে ক্ষুদে দৌড়বিদরা।

পাঁচ শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণের এই ম্যারাথন আয়োজন করে ফুলকি সহজপাঠ বিদ্যালয়। ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ‘ক্ষুদেদের ম্যারাথন’ আয়োজন করা হয়।
২০২৫ সালে ফুলকির ৫০ পদার্পণের বছর সুবর্ণজয়ন্তীবর্ষ। ২০২৬ হবে এর ৫০ পূর্তি বছর।
এ উপলক্ষে সারা বছর নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফুলকির। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) কুয়াশা মাখা ভোরে সূর্যের আবির্ভাবের সাথে সাথে সিআরবি সিরিষতলা জমে ওঠে পাঁচ শতাধিক শিশু-কিশোর ও তৎ সংখ্যক অভিভাবকদের মুখর পদচারণায়। উদ্দেশ্য ‘ক্ষুদেদের ম্যারাথন’।

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি সংলগ্ন পাহাড় ও সড়কে অনুষ্ঠিত হয় এই ‘ক্ষুদেদের ম্যারাথন’। বয়স অনুযায়ী ৫ কিলোমিটার, ২ কিলোমিটার ও ১ কিলোমিটার দূরত্বে ৫৩১ জন শিশু-কিশোর দৌড়ে অংশগ্রহণ করেছে।

শিরীষতলা মাঠে জাতীয় সঙ্গীত ও পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্ষুদেদের ম্যারাথন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী, ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন ও সর্বাধ্যক্ষা শীলা মোমেন।

সকাল ৭টায় সিআরবি সাত রাস্তা থেকে প্রথমে ৫ কিলোমিটার অংশগ্রহণকারীদের দৌড় শুরু হয়। এরপরই ২ কিলোমিটার ও ১ কিলোমিটার দৌড় শুরু হয়। ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণময় সেনগুপ্ত, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নুসরাত জাহান ইমা। ২ কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মো. আরহাম হোসেন, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মানহা জাফরিন। ১ কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় রাজদ্বীপ চক্রবর্তী, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নাজিয়া কাওসার।

সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ৫ জন ছেলে ও সেরা ৫ জন মেয়েকে ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। এছাড়াও সকল দৌড় সম্পন্নকারীদের মেডেল ও সনদ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বাবর আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দৌড়ে অংশগ্রহণ করছ, নিজেদের মেলে ধরেছ, এটা যেন থেমে না যায়, এই চর্চা অব্যাহত রাখতে হবে।’

ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন বলেন, ‘জীবনের গতিও যেন সর্বদা চলমান ও অর্থবহ হয়’।

উল্লেখ্য, শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য এ ধরনের আয়োজন সম্ভবত এই প্রথম। ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরের আরও ৩৩টি বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বয়সি শিশু-কিশোরেরা এতে যুক্ত হয়েছে। এই আয়োজনের সহযোগিতায় ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসএমসি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফুলকির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...