বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুইডেনে বিয়ে করলেন চিত্রনায়িকা তামান্না

ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ভণ্ড’ দিয়েই তার জনপ্রিয়তা শুরু হয়। নির্মাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন।

এ সিনেমায় জনপ্রিয় নায়ক রুবেলের বিপরীতে অভিষেক হয় সুদর্শনা এই নায়িকার। প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ। অল্প দিনের মধ্যেই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পাকা করে ফেলেন তিনি।

কিন্তু গত প্রায় এক দশক ধরে আলোচনায় নেই তামান্না। কারণ তিনি এখন সুইডেন প্রবাসী। সিনেমা ছেড়ে সেখানেই স্থায়ী হয়েছেন। বহু দিন পর খবরের শিরোনামে এলেন এ নায়িকা। প্রসঙ্গ হচ্ছে বিয়ে করেছেন তিনি।

গত শুক্রবার (২৬ নভেম্বর) পারিবারিক আয়োজনে সুইডেনে বিয়ে করেছেন তামান্না। পাত্রের নাম মোহাম্মদ দাইয়া। তিনি ভারতের গুজরাটের মানুষ। তবে থাকেন সুইডেনেই। সুইডেনের স্টকহোম থেকে শনিবার (৪ ডিসেম্বর) দেশের গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তামান্না নিজেই।

তিনি বলেন, ‘পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে। দাইয়া আমাকে খুব ভালোভাবে বোঝে, মানুষ হিসেবে আমার প্রতি ভীষণ যত্নশীল, আমার পরিবারের সবার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।’

তামান্না আরও বলেন, ‘কয়েক বছর ধরেই তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অন্যদিকে দাইয়ার সঙ্গে বছর দুয়েক আগে তার পরিচয় ঘটে। প্রথম দিকেই দাইয়া ভালোবাসা প্রকাশ করেন। তবে সময় নেন তামান্না।

তিনি গত নভেম্বরে রাজি হন এবং কয়েক দিনের মধ্যেই বিয়ের পর্বটা সেরে ফেলেন। স্বামীকে নিয়ে আগামী বছর কানাডায় মধুচন্দ্রিমায় যাওয়ার ইচ্ছা আছে। কানাডার ঘোরাঘুরি শেষে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...