শনিবার, ১৮ জুলাই ২০২৬

বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম অনুষ্ঠিত!

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

২৭নভেম্বর শনিবার বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন বেথানী পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবর্ত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।

অনুষ্ঠান শুরুতে উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।পরে বমদের রকমারি তৈরি পিঠা ও জুমের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

বমদের ঐতিহ্য জুম চাষের সরঞ্জামাদি সংস্কৃতি পাহাড়ের নানান রকমারি জুমের উদপাদিত নতুন ফলমূল সবজি এবং বিভিন্ন ধরনে তৈরি পিঠা কলা পাতায় মোড়ানো পিঠা, কোয়েল পিঠা, বাঁশের চোঙায় পিঠা, কলার পিঠা, তেলে ভাজা পিঠাসহ প্রায় ৩০ ধরনের খাবার প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।

এসময় অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট উপ-পরিচালক মংনুচিং, রেড ক্রিসেন্ট সদস্য গাবলিয়ান ত্রিপুরা ও এলাকার গ্রাম প্রধানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সেই ঐতিহ্যগুলো ধরে রাখতে হলে আমাদের নিজেরদের সংস্কৃতিকে আগলে রাখতে হবে। সংস্কৃতি কখনো অন্য সংস্কৃতির সঙ্গে বদল করা যায় না। নিজের সংস্কৃতি নিজেদের কাছে বড়। তাই নিজেদের সংস্কৃতিকে নিজেদের শক্ত করে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, জুমের বিভিন্ন ফলমূল,সবজি এবং পাহাড়ি ফসল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা সেটি বম ভাষা মাধ্যমে লেখাগুলো উপস্থাপন করার কারণে যে কেউ সহজে বুঝতে পারে পাশাপাশি এটি একটি ঐতিহ্যগুলো ধরে রাখা ভালো উদ্যোগ।

তাছাড়া বান্দরবান শহর যেহেতু পর্যটন নগরী তাই জেলা প্রসাশন থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তাদের ঐতিহ্যগুলো ধরে রাখতে একটি জাদু ঘর নির্মাণ করার পরিকল্পনা আছে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে নৃত্য, অভিনয় ও নাটকের মধ্য দিয়ে বমদের জীবনযাপন বৈচিত্রময় ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয় আগত অতিথিদের সামনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...