মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কী মুশকিল, মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে: শ্রীলেখা

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস ও ছবি পোস্ট করে আলোচনায় থাকাটা তার নিয়মিত ঘটনা। এবার জানালেন, মেয়ের বয়েসী ছেলেরা তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে!

ফেসবুক পোস্টে শ্রীলেখা লিখেন, ‘কী মুশকিল মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’

মূল ঘটনা হলো—গত ২৩ নভেম্বর সেজেগুজে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা। তাতে দেখা যায়, খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। মুখে এক চিলতে হাসি। ছবিটির ক্যাপশনে লিখেন, ‘মেয়ে পছন্দ?’ ফেসবুকে এমন পোস্টের পরই শ্রীলেখার বিয়ের গুঞ্জন শুরু হয়। দর্শকমহলে প্রশ্ন উঠেছে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? আবারও সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি? সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

সোশ্যাল মিডিয়ায় যখন প্রশ্নে জর্জরিত তখন সে সবের উত্তর খুঁজতে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করেন। শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

তিনি আরও বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’

ব্যক্তিগত জীবনে ২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিয়েবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ৮ বছর আগে সম্পর্কটা শেষ হলেও বিশেষ দিনটিতে স্বামীর জন্য মন খারাপ ছিল শ্রীলেখার। তাইতো ভেঙে যাওয়া বিয়ের তারিখটা মনে রেখে আবেগঘন পোস্ট দিয়েছেন।

গেলো শনিবার (২০ নভেম্বর) বিয়ের দুটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়।

একইসঙ্গে সেই ক্ষত আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুদিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গেছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।’

কিছু দিন আগেই শ্রীলেখার বাবা মারা গেছেন। মৃত্যুর পর এটিই শ্রীলেখার প্রথম জন্মদিন ছিল। তাই বিশেষ দিনটিতে অভিনেত্রীর মন কতখানি ভারী হয়েছে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।

উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে একটি কন্যার জন্ম হয়েছিল। তার নাম ঐশী। মেয়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...