সোমবার, ১১ মে ২০২৬

১৯ দিন পর বাড়ি ফিরলেন সেই আকিব

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব টানা ১৯ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাড়ি পাঠানো হয়েছে। ৩০ অক্টোবর আহত হওয়ার পর থেকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আকিব।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর বলেন, আকিবকে রিলিজ দেওয়া হয়েছে। সে ভালো হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তার বাবা এসেছিল। তিনিই সঙ্গে করে নিয়ে গেছেন।

তিনি বলেন, বাকি চিকিৎসা আমরা পরামর্শ দিয়ে দিয়েছি। এক-দেড় মাস পরে আরেকটা ছোট অপারেশন লাগবে। সেটা আমরা করব। মেডিকেল বোর্ড করে সব ডাক্তাররা দেখেছেন সে সুস্থ আছে। আমি ছিলাম। দেখেছি সে নরমাল অবস্থায় আছে। তাই বাড়ি গেছে।

কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। তিনি চমেক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনের বেলা চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন প্রতিপক্ষের আঘাতে মারাত্নক আহত হন আকিব। চিকিৎসকরা তখন জানান, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। ওই হাড় আরেকটি অপারেশনের মাধ্যমে আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানান চিকিৎসকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...