বুধবার, ২৯ জুলাই ২০২৬

কর্ণফুলীর ৪ ইউনিয়ন ভূমি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ, ১ বরখাস্ত

জে,জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চার ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। একই আদেশে এসব কর্মস্থলে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এছাড়াও একজনকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং ফৌজদারি মামলা (নং-২৩/৫০৫) দায়ের করা হয়েছে সিএমপির কর্ণফুলী থানায়।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় রাজস্ব শাখার ডেপুটি কালেক্টর সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত এ অফিস আদেশ দেওয়া হয়।

আদেশে বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন কে পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন ভূমি অফিসে, জুলধা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মোঃ নাছির কে চন্দনাইশ উপজেলার দোহাজারি ইউনিয়ন ভূমি অফিসে, চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মোঃ নুরুল হাসান কে পটিয়ার ধলঘাট ইউনিয়ন ভূমি অফিসে ও চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা ইফতেখার উদ্দিন কে রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী ইউনিয়ন ভূমি অফিসে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পাশাপাশি ষোলশহর ভূমি অফিসের (চান্দগাঁও সার্কেল) ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জিএম জহির উদ্দিন কে চরপাথরঘাটা ও শিকলবাহা ভূমি অফিসে সংযুক্ত করা হয়েছে।

আদেশে আরো বলা হয়, বদলিকৃত কর্মকর্তাগণ ১৬ নভেম্বর বর্তমান কর্মস্থল অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৭ নভেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এ বিষয়ে জেলা প্রশাসকের অনুমোদন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি কালেক্টর সুজন চন্দ্র রায়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, জেলা প্রশাসক অফিসে থেকে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত (ভূমি সহকারি কর্মকর্তা) সুমন চৌধুরী চালান জালিয়াতির মাধ্যমে ভূমি উন্নয়ন করের ৩০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ করেন। সুমন চৌধুরী এর আগে রাঙ্গুনিয়া ভূমি অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকার সময়ও ভূমি উন্নয়ন করের প্রায় ৭১ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। সরকারি কোষাগারে উক্ত অর্থ জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে ১ কোটি ২ লাখ আত্মসাৎ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন তাৎক্ষণিক তার বিরুদ্ধে মামলা করে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।

এছাড়াও বিশ্বস্ত সূত্র জানায়, কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া ১৯ জন কর্মচারীকে মৌখিক নির্দেশনা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এসব কর্মচারীরা আবার সাড়ে তিন বছর বিভিন্ন ভূমি অফিসে কাজ করলেও কোন ধরনের বেতন ভাতা পাননি। ওদিকে, হঠাৎ একসঙ্গে এতজন কর্মকর্তা-কর্মচারীর বদলি ও বাতিল আদেশে নাগরিক সেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছি। যেখানেই দুর্নীতির বিষয়টি পাওয়া যাচ্ছে ও যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি এলএ শাখায় দুর্নীতি করার কারণে দুই দালালসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

ডিসি আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ইতোপুর্বেও ৫ জনকে জেলে পাঠানো হয়েছে। অনেককে বরখাস্ত করা হয়েছে ও দুর্গম এলাকায় বদলি করা হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রামের এ ধরনের দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...