সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহ্ফিল রবিবার (৩০ আগস্ট) সুয়াবিল দায়রা শরিফে অনুষ্ঠিত হয়েছে।

মাহ্ফিলে অত্র শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আজিজ আসিফ ও মুহাম্মদ আমিরুল রিয়াজের যৌথ সঞ্চালনায় এবং শাখার সভাপতি মুহাম্মদ শাহাজান উদ্দীন শান্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহ্ফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান উদ্দিন হোসাইন আযহারী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি সাহেব। এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য ও অত্র শাখার প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ লোকমান হোসেন (ফকির), কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব মুহাম্মদ কাজী হারেছ।

আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ এর পবিত্র জীবন, মানবিকতা, উত্তম চরিত্র ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, রাসূলুল্লাহ মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনের শিক্ষা দিয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করেছেন। তাঁরা আরও বলেন, অন্যায়, জুলুম, অহংকার ও হিংসা পরিহার করে শান্তি, ন্যায় ও মানবতার পথে চলাই রাসূলুল্লাহ এর শিক্ষা। পরিবার, প্রতিবেশী, এতিম, দরিদ্র ও সমাজের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।

উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুস সালাম মেম্বার,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারমাসিয়া শাখার উপদেষ্টা শফিউল আলম ,মুহাম্মদ ফুল মিয়া, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জানে আলম, সাংবাদিক শ্যামল নন্দী, মুহাম্মদ হুমায়ুন,সরওয়ার কামাল মুন্সি, জিয়াউর রহমান, খোরশেদ আলম,শাহেদ আলী, শাহাদাৎ হোসেন বাবলু সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকানে রাসূল মাহ্ফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী। পরে মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান মাওলানা মুহাম্মদ আবুল কাশেম ফারুকি।

আলোচনা সভা ও মিলাদ শেষে অনুষ্ঠিত হয় জিকিরে সেমা মাহ্ফিল। এতে সেমা পরিবেশন করেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ কাজী হারেছ, শিল্পী মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সেলিম ও আবদুস সত্তার।মাহ্ফিল শেষে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

আরও পড়ুন

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...