শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার চলমান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় তিন কিলোমিটারজুড়ে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

সরেজমিনে দেখা যায়, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন গ্যাস নেওয়ার জন্য মহাসড়কের ওপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। কোনো কোনো চালক পাঁচ ঘণ্টা, কেউ ১০ ঘণ্টা আবার কেউ এর চেয়েও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। এতে মহাসড়কে যান চলাচলেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।

সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ ঈশান বলেন, ‘গতকাল রাত ২টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখনো পাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে আছি। কখন গ্যাস পাব, সেটাও জানি না।’

মাইক্রোবাসচালক তারেক হোসেন বলেন, ‘গ্যাসের জন্য গাড়ি নিয়ে বের হতে পারছি না, ভাড়াও নিতে পারছি না। পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের কোনো আয় নেই।’

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পাশাপাশি অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা নিয়ে কিছু যানবাহনকে ভিআইপি সুবিধায় গ্যাস দেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে পাম্প বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেন তাঁরা।

তবে অতিরিক্ত টাকার বিনিময়ে গ্যাস দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চলমান ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সুমন। তিনি বলেন, ‘অতিরিক্ত টাকার বিনিময়ে গ্যাস দেওয়ার অভিযোগ সত্য নয়। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে শুধু ভিআইপি সুবিধা দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগে প্রতিদিন আমাদের পাম্পে চার শতাধিক যানবাহন গ্যাস নিতে আসত। বর্তমানে আশপাশের উপজেলাগুলোর অনেক পাম্পে গ্যাস সরবরাহ না থাকায় সেসব এলাকার যানবাহনও এখানে আসছে। ফলে চাপ অনেক বেড়ে গেছে।’

গ্যাসের তীব্র সংকটে একদিকে যেমন চালকদের সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে আয় বন্ধ থাকায় পরিবার-পরিজনের খরচ, গাড়ির কিস্তি ও সন্তানের পড়ালেখার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...