শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে তকতকে। শোনা যাচ্ছে দুই কোটি টাকারও বেশি খরচ হচ্ছে স্টেডিয়ামকে নতুন করে সাজাতে। যা দিয়ে হয়তো নতুন একটি স্টেডিয়ামও তৈরি করা যেতো।

অথচ এই বিশাল কর্মযজ্ঞের মাঝে ঢাকায় আয়োজিত হাতিরঝিল সাইক্লিং চ্যালেন্জে টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্ট দল। এই দলটির কোন খবরও নেই কর্মকর্তাদের কাছে। নেই কোন পৃষ্ঠপোষকতা। সাইক্লিস্টরা নিজ খরচে চট্টগ্রাম জেলার পক্ষে খেলতে গেল ঢাকায়। যা সত্যি লজ্জার।

৩০ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের সাইক্লিস্টদের একটি দল সকালে ঢাকা পৌঁছাছেন। দলটি বুধবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ১২ সদস্যের দলটিকে চট্টগ্রাম থেকে বিদায় জানানোর তাগিদও অনুভব করেনি কোন কর্মকর্তা। তবে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল টুলু রেল স্টেশনে দলকে বিদায় জানান।

এই সময় তিনি দলের সাফল্য কামনা করে স্পন্সর বিহীন চট্টগ্রামের এই সাইক্লিস্ট দলটিকে যোদ্ধা হিসাবে আখ্যায়িত করে বলেন, এদের নেই কোন স্পন্সর, নেই কোন পৃস্টপোষকতা তবু্ও এরা লড়াই চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের হয়ে বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে পদক এনে দেওয়ার পরও এদের প্রতি সংলিষ্টদের কোন নজর নেই। দলের সদস্যরা তাদের প্রতি এই অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন। স্টেডিয়াম সাজাতে কোটি টাকা খরচ করলেও সাইক্লিস্টদের জন্য নেই কানা কড়িও।
৩১ জুলাই শুক্রবার ঢাকার আকিজ বাইসাইকেল হাতিরঝিল সাইক্লিং চ্যালেন্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...