সোমবার, ১৩ জুলাই ২০২৬

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

মো. শহীদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।

গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই দূর্যোগকালীন পরিস্থিতিতে রিজিয়নের পক্ষ থেকে দুর্গত এলাকায় ধারাবাহিক ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল অত্যন্ত সফলতার সাথে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করে। ​৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান-এর জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন সামিউল ইসলাম বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকা, লেমুঝিরি ও মুসলিম পাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া, বালাঘাটা বন্যা কবলিত ৩৪০ অসহায় পরিবারের মাঝে শুকনো ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার পাশাপাশি বান্দরবান এমডিএস-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ ফুয়াদ ইবনে রশিদের নেতৃত্বে ১৫০-১৬০ জন দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

​এই সংকটময় মুহূর্তে বান্দরবান রিজিয়ন কর্তৃক একসাথে এত বিপুল পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা পেয়ে দুর্গত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
​সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ জনগণ এবং ভুক্তভোগী পরিবারগুলো বান্দরবান রিজিয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...