সোমবার, ৬ জুলাই ২০২৬

প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চকরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা, চেক ও চারা বিতরণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে উপজেলা হলরুম ‘মোহনা’ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইশফাতুল ইসলাম ইফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল হাফেজ এবং সহ-সভাপতি আলী আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতার চর্চা বৃদ্ধি পেলে একটি সমৃদ্ধ, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভা শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালেই দেশে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ দিবস উদযাপনের মাধ্যমে পল্লী উন্নয়ন আন্দোলন আরও গতিশীল হবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।...

চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও একাডেমি পরিচালিত নগরীর শিশু...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক...

চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও একাডেমি পরিচালিত নগরীর শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।আদালত সূত্র...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত "শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে...