রবিবার, ৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকসা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের পুত্র। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, আজ দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর গুরুত্বর আহত হলে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের সহ কর্মকর্তাবৃন্দ।

মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, রবিবার সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিল। পতিমধ্যে রিকসার সাথে সংঘর্ষে তিনি গুরত্বর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে রয়েছি, উনার পরিবারের সদস্যরা আসছেন। এরপর পরবর্তি প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পূর্বে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করনীয় সম্পন্ন করছেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে...

আরও পড়ুন

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এরমধ্যে নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন। নিহতের মধ্যে নারী ৪৪, শিশু ৫৬।এর...