শনিবার, ৪ জুলাই ২০২৬

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ পারিজাত ভবনের পারিজাত মঞ্চে অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্যসূচীর মধ্যে ছিল-শোক প্রস্তাব গ্রহণ, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, হিসাব-নিকাশ পর্যালোচনা, নিরীক্ষা রিপোর্ট পেশ ও অনুমোদন, খসড়া বাজেট পেশ ও অনুমোদন এবং বিবিধ আলোচনা।

পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ পেশ করেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বরুন ভট্টাচার্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকোমল চৌধুরী, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, মোহরাস্থ মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার ভট্টাচার্য, মেধস আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি স্বপন শীল, শিক্ষক বিধান মোহরের, পরিষদের প্রাক্তন কর্মকতা দিলীপ চৌধুরী ও ব্যবসায়ী খোকন মজুমদার।

বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ। সাধারণ সভায় ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে প্রায় ৪ হাজার মানুষের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

চকরিয়ায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটা নিয়ে বিবাদে জড়িয়ে ছোট...

আরও পড়ুন

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...

চকরিয়ায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটা নিয়ে বিবাদে জড়িয়ে ছোট ভাই নিজের বড় ভাই নুরুল ইসলাম (৫২)কে কূপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল...

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত...