শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

সভার শুরুতে গত এক বছরে মৃত্যুবরণকারী হাসপাতালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজীবন সদস্য-সদস্যা এবং কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ফজলুল হক।

এ সময় ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ হাসপাতালের ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সভায় হাসপাতাল ও মেডিকেল কলেজের উভয় অডিট প্রতিবেদন এবং বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের জন্য রহমান হক অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে অডিটর হিসেবে নিয়োগের প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী আজীবন সদস্যরা হাসপাতালের সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সভায় উত্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য, হাসপাতাল ও মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

আর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...