চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষকের নাম মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রীর তাসলিমা আক্তার (৩৮)।
এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।
কাভার্ড ভ্যান চালককে আটকের কথা বলছে পুলিশ।
নিহতরা হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোসাল তালুকদার বাড়ির বাসিন্দা শিক্ষক মো. নাজিম উদ্দিন (৪৮) এবং তাঁর স্ত্রী শিক্ষিকা তাসলিমা আক্তার (৪০)। তারা রাউজানের ডাবুয়া ইউনিয়নে খোসাল তালুকদার বাড়ির বাসিন্দা। বর্তমানে তারা নগরীর চকবাজার ডিসি রোড এলাকায় থাকেন।
পুলিশ জানায়, নাজিম উদ্দিন স্ত্রীকে নিয়ে স্কুটি চালিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। শুলকবহর এলাকায় তাদেরকে কভার্ড ভ্যান পেছন থেকে চাপা দেয়।
জানা গেছে, নিহত মো. নাজিম উদ্দিন রাউজান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ছিলেন।
উদ্ধার কাজে সহায়তাকারী শহিদুল ইসলাম জানান, তারা দুজন মোটরসাইকেলে ছিলেন। পিছন দিক থেকে কাভার্ডভ্যান চালক তাদের চাপা দিলে তারা বাইক থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে পথচারীদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মুরাদপুরের এন মোহাম্মদ মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহায়তায় তাঁদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএইচ
