সোমবার, ২০ জুলাই ২০২৬

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স ক্রিকেট: রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলোর জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলো।

আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রিলায়েন্স স্পোর্টস ১৫ রানে কুল ওয়ারিয়র্সকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে নাইনটিজ উইলো ৪ উইকেটে সিটি কর্পোরেশন মাস্টার্সকে পরাজিত করে।

প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রিলায়েন্স স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাশেম রাজা ২৪ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বেলাল হোসেন অপরাজিত ২২ ও ওয়াজি অপরাজিত ১৪ রান করেন।

কুল ওয়ারিয়র্সের হয়ে হাসান নূর ও মুনতাসির রহমান দুটি করে উইকেট লাভ করেন।
জবাবে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তুলতে সক্ষম হয়। রেজাউল করিম ৪৮ ও হাসান নূর ২৯ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ব্যাট হাতে ঝড়ো অর্ধশতকের জন্য আবুল হাশেম রাজা ম্যাচসেরা নির্বাচিত হন।

দিনের দ্বিতীয় ম্যাচে সিটি কর্পোরেশন মাস্টার্স আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। ইকবাল আহমেদ ৩৬, সাইফুদ্দিন টিটু ২২ ও কামাল হোসেন অপরাজিত ১৮ রান করেন। নাইনটিজ উইলোর হয়ে নিয়াজ উদ্দিন জকি দুটি উইকেট নেন।

জবাবে নাইনটিজ উইলো ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। নিয়াজ উদ্দিন জকি ৩১ বলে অপরাজিত ৩২ রান করেন। এছাড়া লাবলু হোসেন ২৫ ও মাহমুদুল ইসলাম ১৭ রান করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের পঙ্কজ কান্তি দে ও শোয়েবুর রহমান দুটি করে উইকেট লাভ করেন। অলরাউন্ড নৈপুণ্যে দুই উইকেট শিকারের পাশাপাশি অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে নিয়াজ উদ্দিন জকি ম্যাচসেরা নির্বাচিত হন।

ম্যাচসেরা খেলোয়াড় আবুল হাশেম রাজা ও নিয়াজ উদ্দিন জকির হাতে পুরস্কার তুলে দেন আইসিসি আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য জিএম হাসান ও আলী আকবর।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে লিডার্স।গত শনিবার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন...