সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের কাবাডি ফাইনালে জায়গা করে নিয়েছে ইয়ং স্টার ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মুখস্থ অনুশীলন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৬৮-২৭ পয়েন্টের বড় ব্যবধানে কল্লোল সংঘকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশন একাদশের তাফরিক। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান এবং আশরাফুজ্জামান।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালটি ছিল উত্তেজনায় ভরা। উত্তেজনাপুর্ন সে ম্যাচে ইয়ং স্টার ক্লাব ৩৬-৩১ পয়েন্টের ব্যবধানে এস এ ফ্যামিলি স্পোর্টসকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইয়ং স্টার ক্লাবের রনি। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান এবং ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।
আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় বালক ও বালিকাদের ভলিবল সেমিফাইনাল এবং সন্ধ্যায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
