মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১০ জুন) ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান বার্ষিকী স্মরণে প্রতিষ্ঠার ২৯তম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নগরীর হাজারী লেইনের হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা উৎসব উদযাপন পরিষদ-১৪৩৩ বঙ্গাব্দ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলনভূমি। দীর্ঘদিন ধরে এ নগরী সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য ধারণ করে আসছে, তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন ও কর্ম মানবসেবা, আত্মশুদ্ধি ও কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ, ধর্মসভা, সত্যনারায়ণ পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পরমপূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহন্ত মহারাজ, শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

শ্রী রতন আচার্য্য ও প্রশান্ত কুমার পান্ডে অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ উৎসব ১০ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞ। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ এবং মানবকল্যাণের বাণী সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আর / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...