রবিবার, ৩১ মে ২০২৬

কক্সবাজারের কলাতলীতে ৫১ একরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

কক্সবাজারের সেই আলোচিত কলাতলী ৫১ একরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। সোমবার (২১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি অবৈধ নির্মাণাধীন ভবন ভেঙে দেয়া হয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় কক্সবাজার কলাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অবৈধ ভবন ভেঙে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, ৩টি এক তলা বিশিষ্ট অনুমোদনবিহীন স্থাপনা ভেঙে দেয়া হয়েছে এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় তাদেরকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, কক্সবাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কথিত আবাসন প্রকল্পে (আলোচিত ৫১ একর) হঠাৎ পাহাড় কেটে স্থাপনা নির্মাণের ধুম পড়েছে করোনার পরিস্থিতিকালে। গত এক বছর ধরে অনেকটা উৎসব আকারে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ করছে শতাধিক শ্রমিক। ইতিমধ্যে উঠে গেছে বহুতল ভবনও। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কথিত এ আবাসন প্রকল্পে পাহাড় কাটা কিংবা স্থাপনা নির্মাণে রয়েছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা।

কথিত এ আবাসন প্রকল্পের পশ্চিম ও পূর্ব পাশে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে আটটি প্লট। একই সাথে কয়েকটি প্লটে নির্মাণ করা হচ্ছে বহুতল স্থায়ী স্থাপনা।

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ঝিলংজা মৌজার আরএস ৮০০১ নম্বর দাগের মোট ১২৪.৩৫ একর রক্ষিত বন ও ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হতে ৫১ একর বনভূমিতে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মচারীদের জন্য স্থানীয় জেলা প্রশাসন আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্দেশ্যে বরাদ্দ প্রদান করে। ওই বরাদ্দ বাতিল, পাহাড় ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পাহাড় কর্তনরোধে হাইকোর্টে ১১২১০/০৬ নম্বর রিট মামলা দায়ের করে।
ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ সালের ৮ জুন বরাদ্দ বাতিল, পাহাড় বা পাহাড়ের কোনো অংশ কর্তন না করা, রক্ষিত বন এলাকায় সকল ধরনের স্থাপনা উচ্ছেদ করা এবং বন ধ্বংস না করতে আদেশ দিয়ে রায় প্রদান করে। কিন্তু আদালতের রায় যথাযথ বাস্তবায়ন না হওয়ায় ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ‘বেলা’ আদালত অবমাননা মামলা দায়ের করেছিল। লকডাউনের সুযোগে সেই আলোচিত কলাতলীর ৫১ একরে অবৈধ ভবন নির্মাণের হিড়িক পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে ৭৮৯ জন রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা

পটিয়া উপজেলার ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা...

চট্টগ্রামের পতেঙ্গায় ১১২ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে ১১২...

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিসহ দেশীয় অস্ত্র ও ডাকাতির...