শনিবার, ৩০ মে ২০২৬

ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে ৭৮৯ জন রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

পটিয়া উপজেলার ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে মোট ৭৮৯ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার (৩০ মে ) ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পযন্ত রোগি দেখেন।

ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স অনেকদিন ধরে অবহেলিত, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন থাকলেও ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ।

প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং হাসপাতালের মানোন্নয়নে ভাটিখাইন উন্নয়ন ফোরাম ১৮ টি সামাজিক সংগঠনের সহযোগিতাই এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন।

ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ঝুলন দাশ শর্মা। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রি চিকিৎসা ক্যাম্পের সমন্বয়ক ডা. জলিল, ভাটিখাইন নাগরিক ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, ভাটিখাইন শহীদ জিয়া একতা সংসদের সভাপতি ও নাজিম এন্ড সন্সের পরিচালক কাজী নাজিম উদ্দিন, সহসভাপতি মো. সেলিম, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেব মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মো. সাজ্জাদ হোসেন, মজিবুর রহমান সোহেল, মো. জমির, মো. আদনান।

এছাড়া উপস্থিত ছিলেন আল আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. নাছির মাস্টার, সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, মরহুম রাজা মিয়া ফাউন্ডেশনের সভাপতি মির্জা মাহবুব, মো. ইউনুস, মো. মিঠু, ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাংবাদিক এএইচএম কাউছার, ভাটিখাইন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল, মো. বোরহান, মো. কাদের, মো. রফিক, মো. রাসেদ, রবিউল, মো. মাসুদ, মো. রহিম, আল মোবারক ফাউন্ডেশনের সহসভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক ছাবেদ বিন আলী, নবজাগরণ সংসদের সহসভাপতি হিল্লোল, ত্রিনেত্র সংঘের সভাপতি জয় শীল, ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ সদস্য হৃদয় ও মো. আজাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভাটিখাইনের উন্নয়ন ও মানবসেবায় সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের পতেঙ্গায় ১১২ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে ১১২...

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের...

আরও পড়ুন

চট্টগ্রামের পতেঙ্গায় ১১২ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের...

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছে।শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়,...