শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।

সোমবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো-নোয়াখালীর হাতিয়া থানার পশ্চিম বড়দেইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. নুর নবী প্রকাশ রাসেল (৩৬), কুমিল্লার লালমাই থানার লগ্নশ্বর গ্রামের মৃত মো. রশিদের ছেলে কালাম (২৮) ও লক্ষ্মীপুরের রায়পুর থানার চরকাচিয়া গ্রামের কুদ্দুসের ছেলে সেলিম (২০)। এদের মধ্যে নুর নবীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডাকাতরা যখন মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি পিকআপ গাড়ি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর এই তাৎক্ষণিক তৎপরতার কারণে মহাসড়কে একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...