শুক্রবার, ২২ মে ২০২৬

রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার কোনও অন্যায়কারীকেই ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

এ সময় তিনি রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘শুনুন, আপনি একটু ধৈর্য ধরবেন।
আমি ওপেনলি (প্রকাশ্যে) বলছি, আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবেই। আর আল্লাহর কাছে সাহায্য চান।
আল্লাহ রহমত করলে সব ঠিক হবে। মানুষ হিসেবে আমাদের যেটা করার, আমরা তা করবো।
ইনশাআল্লাহ।’

এসময় রামিসার বাবা পাশে বসে থাকা বড় মেয়েকে দেখিয়ে বলেন, ‘আমার মেয়ে ১০ নম্বরে আইডিয়াল স্কুলে ক্লাস নাইনে পড়ে।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি চিন্তা করবেন না, ওগুলা ইনশাআল্লাহ সব হবে। আপনি যেহেতু আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমাদের পক্ষে যা করা সম্ভব সেটা ইনশাআল্লাহ আমরা করবো।’

পরে প্রধানমন্ত্রী রামিসার মায়ের দিকে তাকিয়ে বলেন, ‌‘আপনি কিছু বলবেন?’

কান্নাজড়িত কণ্ঠে রামিশার মা বলেন, ‘না, আমার স্বামী যা বলছে, এটাই আমার চাওয়া।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে যেটা করবো, সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে, এই অন্যায়ের সঙ্গে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। ইনশাআল্লাহ। এটা আমরা আগে করতে চাই। আপনাদের শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।’

রামিসার বড় বোনের দিকে ইশারা করে তিনি আরও বলেন, ‘ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছেন, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে।’

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আশ্বাস দিয়ে বলেন, ‘এটার বিচারের ব্যাপার। তারপরও বলছি, ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যার চার্জশিট হবে ইনশাআল্লাহ।’
এসময় আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়া ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে...

বিজিবির পৃথক অভিযানে আটক ১, ইয়াবা ও বাংলা মদ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসহ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ হাজার...

চাঁদা না পেয়ে খাল খনন প্রকল্পের স্কেভেটরে আগুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলমান পিলাক...

সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সিএসসিআর এর সম্মেলন কক্ষে সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব...

চট্টগ্রামে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশ-জনতা মুখোমুখি, পুরো এলাকা রণক্ষেত্র

চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়ার আবু জাফর রোড চেয়ারম্যানঘাটা এলাকায়...

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া...

আরও পড়ুন

পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে গাজীপুরের টঙ্গী সাতাইশ...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।তিনি বলেন, 'সেবা প্রদান জনগণের প্রতি...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরাসহ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...