বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদক অধিদপ্তরের ধাওয়া খেয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা:  মোটরসাইকেল আরোহী নিহত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মনু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।

 

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, স্থানীয়দের ভাষ্যমতে ধাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আরোহীর সন্ধানে কাজ চলছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চালু হচ্ছে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’

সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার...

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান...

শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত...

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ এক রাজনৈতিক নেতার স্ত্রী আটক

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ...

কুমিরা সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণীর মাদ্রাসার ছাত্র নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার...

আরও পড়ুন

ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চালু হচ্ছে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’

সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে শিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন...

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেফতার হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ...

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ এক রাজনৈতিক নেতার স্ত্রী আটক

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক রাজনৈতিক  নেতার স্ত্রী ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২০ মে)...

কুমিরা সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণীর মাদ্রাসার ছাত্র নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মোঃ হাসান( ১৫)।নিহত ছাত্র মিরেশ্বরাই উপজেলার ওয়াহেদপুর...