বুধবার, ২০ মে ২০২৬

নিত্যপণ্যে বাড়তি দাম আদায়: চট্টগ্রামে তিন অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে পৃথক মোবাইল কোর্টে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে ) “উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাতুনগঞ্জ, বক্সিরহাট, হালিশহর ও বন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।

খাতুনগঞ্জ ও বক্সিরহাট বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এবং সুব্রত হালদার অভিযান চালান। এ সময় পাঁচটি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

হালিশহরের বড়পোল বাজারে অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। মসলাজাতীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে পাঁচটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে বন্দর এলাকার ঈশান মিস্ত্রীর হাট বাজারে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সাতটি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে মাসব্যাপী মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে...

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের...

আরও পড়ুন

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের...

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করেছেন। শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের বিবরণই নয়, সাংবাদিকদের সামনে...