যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত ” নতুন কুঁড়ি স্পোর্টস” এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও সদস্য এম আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সদস্য শরিফুল ইসলাম তুহিন।
প্রতিযোগিতার এই পর্বে অংশগ্রহন করছে স্বাগতিক চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলা। উদ্বোধনী দিনে কাবাডি ও মার্শাল আর্ট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কাবাডি বালকে চট্টগ্রাম জেলা ও কাবাডি বালিকায় খাগড়াছড়ি জেলা এবং মার্শাল আর্টে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কাবাডি বালক বিভাগের ফাইনালে চট্টগ্রাম ৪৪ – ৪০ পয়েন্টে বান্দরবানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাবাডি বালিকা বিভাগে খাগড়াছড়ি জেলা ৪৪-৩৮ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
কাবাডি প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহের হোসেন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
এদিকে মার্শাল আর্ট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা দল। চট্টগ্রাম মোট ১৬ ইভেন্টের ৯ টিতে স্বর্ণ পদক লাভ করে। তাছাড়া কক্সবাজার ৪ টি ও বান্দরবান ৩ টি স্বর্ণ পদক লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অন্যদিকে ফুটবল বালক বিভাগে ফাইনাল নিশ্চিত করেছে কক্সবাজার জেলা।
চট্টগ্রাম নিউজ / এসডি/
