বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিএন্ডএফ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, বাণিজ্য সহজীকরণ এবং কাজের পরিবেশ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, ২য় সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি মোঃ আবু সালেহ, অর্থ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, কাস্টমস সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন, যুগ্ম বন্দর সম্পাদক লোকমান হোসেন খন্দকার, আইন সম্পাদক এসএম ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সিএন্ডএফ এজেন্টগণ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সিএন্ডএফ এজেন্টগণ যেন নির্বিঘেœ দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ভোগান্তি ও হয়রানিমুক্ত বন্দর ও কাস্টমস ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ কর্মপরিসরে স্থল কাস্টমস স্টেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত অদক্ষ ও অনভিজ্ঞ সি এন্ড এফ এজেন্টদের অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদান করার কারণে ভবিষ্যতে অনিময়, শুল্ক ফাঁকি তথা রাজস্ব ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...