চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
সোমবার (১১ মে) হাসপাতালে গিয়ে সাংসদ এরশাদ উল্লাহ আহত সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
তিনি এ সময় আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
আহত সিরাজুল ইসলাম চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের (অব.) সাবেক যুগ্ম আহ্বায়ক, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং আমুচিয়া ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে পরিচিত।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কারা পরিদর্শক মো. জাফর আলম, মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, এমপির এপিএস মো. আরিফ মুন্না, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, ব্যাংকার মো. জামশেদুল ইসলাম রিপন প্রমুখ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
