সোমবার, ৪ মে ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মাইশা উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়া এলাকার মো. বাবুলের মেয়ে। দুই বোনের মধ্যে মাইশা বড়।

মাইশার চাচা মো.রাসেল জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশা সাথে গিয়েছিলো। গোসল শেষে বাড়িতে ফিরেও আসে। এরপর মাইশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ওই পুকুরে পাওয়া যায়। সম্ভবত মাইশা সকলের অগোচরে আবারও পুকুরে গিয়েছিলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

আরও পড়ুন

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...