রবিবার, ১৯ জুলাই ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে  বিক্ষোভে করেছে  ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিক ও অগণতান্ত্রিকভাবে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে শ্লোগান দেন।

রোববার বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পর্যটকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পরে জেলা বিএনপি নেতারা কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুনরায় বৈঠক করে জেলা বিএনপি নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আকস্মিক সড়ক অবরোধে দিনভর দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পর্যটকরা।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...