বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সমন্বয় সভায় তিনি নগরবাসীর দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, নগরবাসীর যে ভোগান্তি হয়েছে তা কর্তৃপক্ষ উপলব্ধি করছে এবং এ জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, চলমান খাল সংস্কার কাজের অংশ হিসেবে পানি প্রবাহ নিয়ন্ত্রণে অস্থায়ী বাঁধ দেওয়ায় অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে যেসব স্থানে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে, সেগুলো সেনাবাহিনীর সহায়তায় অপসারণ করা হবে। এরপর পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নুরুল করিম বলেন, বড় ধরনের উন্নয়নকাজ বাস্তবায়নের সময় সাময়িক কিছু দুর্ভোগ তৈরি হয়। তবে এসব কাজ শেষ হলে নগরবাসী দীর্ঘমেয়াদে সুফল পাবে। তার দাবি, আগের বছরের তুলনায় এবার জলাবদ্ধতা পরিস্থিতির প্রায় ৫০ শতাংশ উন্নতি হয়েছে এবং আগামী বছর আরও ভালো ফল মিলবে।

প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন সিডিএ চেয়ারম্যান। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পুরোনো স্থাপনা, বাজার ও বিভিন্ন অবকাঠামো অপসারণ করে কাজ এগিয়ে নিতে হচ্ছে। পাশাপাশি মামলা ও প্রশাসনিক জটিলতাও রয়েছে, যার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে।

সভায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঝুঁকি নিয়ে তারা কাজ করছে এবং এ জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। প্রকল্পের নানা সমালোচনার দায়ও সিডিএ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খালে কাজ চলছে। গত মঙ্গলবার ও বুধবারের ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, সিটি মেয়র এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাঠপর্যায়ে সিডিএ চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে সমালোচনা তৈরি হয়।

চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে সিডিএ।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...