চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত হয়।
ইস্পাহানি গ্রুপের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি আদর্শ হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, সিজেএম হাই স্কুল এবং ইস্পাহানি দাখিল মাদ্রাসা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। টুর্নামেন্টের সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইস্পাহানি আদর্শ হাই স্কুল।
রানার আপ হয় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। অপরদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার আপ হয়েছে মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর এন্ড চিফ কো-অর্ডিনেটর, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সিস্টার স্কুলস, এম এম ইস্পাহানি লিমিটেড লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ টুর্নামেন্টেটি ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিকে উৎসর্গ করেন৷ তিনি আরও বলেন শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নারগিস আকতার। এছাড়াও ইস্পাহানি শিল্পগোষ্ঠী কর্তৃক পরিচালিত ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন৷ খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
