রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

অভিমান করে ঘর ছাড়ে কিশোর, ‘মুক্তিপণ নাটক’ সাজিয়ে ৭ লাখ টাকা দাবি প্রতারক চক্রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোর মুহিনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে থানা ও ডিবি পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর রেলস্টেশন এলাকার একটি কুলিং কর্ণার থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এবং কিশোরের মামা মোজ্জামেল হোসেন।

উদ্ধার হওয়া মুহিন (১৫) চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনছুর আলীর ছেলে। তিনি নগরীর কালামিয়া বাজার এলাকায় একটি কার ও মাইক্রো গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুহিন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ চাওয়া হয়।

এদিকে, নিখোঁজের পর পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি ফোনে কিশোরের কণ্ঠস্বরও শোনানো হয় বলে দাবি পরিবারের।

তবে উদ্ধারের পর জানা যায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কিশোরের মামা মোজ্জামেল হোসেন জানান, অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় মুহিন। পরে নগরীর ভেড়া মার্কেট এলাকায় কয়েকদিন অবস্থান করে রেলস্টেশন সংলগ্ন একটি কুলিং কর্ণারে আশ্রয় নেয়।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র ফোন করে নিজেদের কিশোর অপহরণকারী পরিচয় দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি সর্বশেষ একটি নম্বর থেকে ২ হাজার ২০০ টাকা দাবিও করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এ ঘটনায় প্রতারক চক্রকে শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...