বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

গত বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গ্রুপের হাতে অপহরনের স্বীকার হয় ৬ জন রাবার শ্রমিক,পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন (২৮ ই বেঙ্গল) দ্রুত ও চৌকস অভিযানের ফলে অপহৃতদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

অপহরণের পর থেকে বান্দরবান সেনা জোনের বিপুল সংখ্যক সেনাসদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে,এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪শে এপ্রিল) ভোর ৫ টা হতে সম্ভাব্য সকল অবস্থানে ব্যাপক উদ্ধার অভিযান চালায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে অপহৃত শ্রমিকদের যে পাহাড়ে আটক করে রাখা হয়েছিল, সেনা সদস্যরা ঐ পাহাড়ের নিকটবর্তী স্থানে যাওয়ার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের সেখানে রেখেই দ্রুত পালিয়ে যায়।

সেনা সদস্যরা অপহৃত রাবার বাগান শ্রমি,মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানে টংকাবতি এলাকার,লাকড়ি পাড়ার ম্যাংতাং ম্রো(৩০), নামে একজন সন্দেহভাজন কে আটক করা করে পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান, থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ৬ জন শ্রমিককে অপহরণ করে। পরদিন ২৩ এপ্রিল অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে মোঃ ইসমাইলের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অর্থ প্রদান না করলে বা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়।

অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গেই বান্দরবান সেনা জোন বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত চিরুনি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর এই তৎপরতা ও উপস্থিতির কারণে অপহরণকারীরা শেষ পর্যন্ত অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

সেনাবাহিনীর সফল অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের প্রতিশ্রুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...