বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হোরারবাগ এলাকার বাঁশি মোহন দত্তের ছেলে রাম প্রসাদ দত্ত(৫২), পূর্ব গোমদন্ডী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের ছেলে মোজ্জাম্মেল হক(৩০), পশ্চিম শাকপুরা এলাকার দুলাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী (৫৪), একই এলাকার কার্তিক দাশের স্ত্রী মিতা দাশ (৩৫), ও খিতাপচর এলাকার জাহেদুল হক (২৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় গুরুতর আহত রাম প্রসাদ ও মিতা দাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ হাসান।
