শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের প্রথমটিতে হারের পর দ্বিতীয়টি জিতে সিরিজে সমতায় ফিরেছিল মেহেদী হাসান মিরাজের দল। তাই চট্টগ্রামের আজকের ম্যাচটি ছিল ফাইনাল। আর সে ফাইনালে কিউইদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে আজ বৃহষ্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারেনি নাজমুল হোসেন শান্ত। কিন্তু দ্বিতীয় ম্যাচে তুলে নেন দারুন এক হাফ সেঞ্চুরি। আর আজ শেষ ম্যাচে তুলে নিলেন সেঞ্চুরি।

অপরদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে না পারা মোস্তাফিজ সুযোগ পেয়েই জ্বলে উঠলেন বল হাতে। তারই পেস আক্রমনে পুড়ে মরেছে কিউই ব্যাটাররা। সিরিজে খেলতে নেমেই ৫ উইকেট তুলে নিলেন কাটার মাস্টার। ক্যারিয়ারে ষষ্ট বারের মত ৫ উইকেট নিলেন মোস্তাফিজ।

আজকের ম্যাচে ব্যাটিং আর বোলিং এর পাশাপাশি ফিল্ডিংও করেছে দুর্দান্ত। দারুন একাধিক ক্যাচ নিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। ফলে ম্যাচ জয় বলতে গেলে সহজই হয়ে গেছে। তবে ম্যাচ জয়ের ভিতটা গড়ে দিয়েছিল টাইগার ব্যাটাররা।

টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় সাইফ হাসানকে। ইনিংসের দ্বিতীয় বলেই সাঈফকে ফেরান ও’রুর্ক । সে ধাক্কা না সামলাতেই তানজিদ তামিমকে ফেরান ও’ রুর্ক। সৌম্য সরকারও পারলেণনা বিপর্যয়ে দলের হাল ধরতে। ও’রুর্ক এর তৃতীয় শিকার হয়ে ফিরেন সৌম্য মাত্র ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ দলকে টেনে নেন শান্ত এবং লিটন। ক্রমশ নিউজিল্যান্ড বোলারদের উপর চড়াও হয়ে খেলছিলেন এই দুই ব্যাটার। দু জনই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু পারলেননা লিটন দাশ। ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে বোল্ড হয়ে ফিরেন লিটন। সে সাথে ভাঙ্গে দুজনের ১৬০ রানের জুটি। যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি। লিটন না পারলেও শান্ত তুলে নেন সেঞ্চুরি।

কিন্তু সেঞ্চুরির পর বেশিক্ষন থাকতে পারলেননা শান্ত। ফিরেছেন ১০৫ রান করে। লেনক্সের দ্বিতীয় শিকার হয়ে। এরপর তৌহিদ হৃদয়ের ২৯ বলে ৩৩ আর অধিনায়ক মিরাজের ১৮ বলে ২২ রানের উপর ভর করে ২৬৫ রানে পৌছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ও’ রুর্ক ৩২ রানে ৩টি, লেনক্স ৫০ রানে আর লিস্টার ৬২ রানে নেন ২টি করে উইকেট।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ডও। দলের রান যখন ৮ তখন মোস্তাফিজুর রহমান ফেরান হেনরী নিকোলসকে। দ্বিতীয় উইকেটে কিলি এবং ইয়ং মিলে যোগ করেন ৪৬ রান। ১৯ রান করা ইয়ংকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন নাহিদ রানা। অধিনায়ক টম ল্যাথামকে দাড়াতেই দেননি টাইগার অধিনায়ক মিরাজ। কিউই অধিনায়ক ফিরেছেন ৫ রান করে। তবে লড়ে যাচ্ছিলেন ওপেনার নিক কিলি। তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি।

একপ্রান্ত আগলে রাখা নিক কিলিকে শেষ পর্যন্ত থামান মোস্তাফিজ। ফেরার আগে ৫৯ রান করে আসেন কিলি। ৩৬ বলে ২৫ রান করা আব্বাসকে ফেরান শরীফুল। এরপর ম্যাচ অনেকটাই ঝুকে যায় বাংলাদেশের দিকে। নাহিদ রানার দ্বিতীয় শিকার হয়ে ক্লার্কসন আর মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে নাথান স্মিথ ফিরলে ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ দিকে ফক্সক্রপ্ট কিছুটা লড়াই করলেও বাকি কেউ আর দাড়াতে পারেনি । হাফ সেঞ্চুরি তুলে নেন ফক্সক্রপ্ট। ৭৫ রান করে আউট হন ফক্সক্রপ্ট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২১০ রানে অল আউট হয়ে যায়। মোস্তাফিজ ৫ উইকেট নিয়েছেন ৪৩ রানে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...