মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোরের আলো ফোটার আগেই দায়িত্বে নিজেকে নিয়োজিত করা এবং রাত গভীর হলেও কর্মব্যস্ততায় অবিচল থাকা—এ যেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন  তারেক রহমানের নেতৃত্বের স্বাক্ষর। বৃহস্পতিবার (২ এপ্রিল ) তিনি টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করে রেখেছেন আরেকটি দৃষ্টান্ত।

সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই একের পর এক ফাইল পর্যালোচনা, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, বৈঠক এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি দেখান তীক্ষ্ণ মনোযোগ ও দৃঢ়তা। সময় যেন তাঁর কাছে দায়িত্ব পালনের সোপান—ক্লান্তি বা বিরাম সেখানে স্থান পায় না।

দিনভর গুরুত্বপূর্ণ নানা বিষয়ের নিষ্পত্তির পর বিকেল সাড়ে ৩টায় তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। রাষ্ট্রের নীতি, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় রাত ৮টা পর্যন্ত তাঁর সক্রিয় উপস্থিতি দেশের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট উদাহরণ।

অধিবেশন শেষে রাত থেমে থাকেনি তাঁর কর্মতৎপরতা। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈঠক শেষ হয় রাত ১১টা ৩০ মিনিটে। এরপরও তিনি দপ্তরে ফিরে কাজ করেন আরও কিছুক্ষণ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান,“বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা তাঁর নিয়মিত রুটিনের অংশ হলেও আজ তা প্রায় ১৬ ঘণ্টা অতিক্রম করেছে।”

তিনি আরও বলেন, “এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু সংখ্যা নয়—এটি একটি বার্তা, দেশের ভবিষ্যতের জন্য একজন নেতার নিরবচ্ছিন্ন সংগ্রামের প্রতিচ্ছবি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) দুপুর সচিবালয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...