মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

টেকনাফের মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক ভাড়ায় নেওয়া মোটরসাইকেলযোগে টেকনাফ যাচ্ছিলেন। পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আরোহীরা পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় একবৃদ্ধকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আরও পড়ুন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ এপ্রিল নগরের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...