সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই। তবে শুভ্রতা ছড়ানো এ ফুলের নান্দনিক রূপ দূর থেকেই ভেসে আসে যে কারো চোখে।

সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনি রঙের এ ফুলের সৌন্দর্যে বিমোহিত হন অনেকেই। কচুরিপানা ফুলের নির্মল ও স্নিগ্ধকর সৌন্দর্যে প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে।

রবিবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রামের বোয়ালখালী
পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকায় , কচুরিপানা ফুলের চাদরে ঢেকে আছে একটি ডোবা।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার খাল, বিল, পতিত জমি, পুকুর, ডোবা ও জলাশয় যেখানে কচুরিপানা আছে, সেখানেই দেখা যাচ্ছে শুধু ফুল আর ফুল। ফুলের মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় প্রকৃতি প্রেমী মানুষদের । অনেকে আবার পরম যত্নে নিজের মোবাইল ফোনে তুলছেন ফুলের ছবি। অযত্নে অনাদরে বেড়ে উঠেও যে মুগ্ধতা ছড়ানো যায়, তার যেন এক অনন্য উদাহরণ এই কচুরিপানা ফুল।

স্থানীয়রা জানান, বসন্তের এই দিনে খাল, বিল, পুকুর, ডোবাসহ বিভিন্ন বদ্ধ জলাশয়ে এ সময় পানি শুকিয়ে যায়। তাই অল্প পানিতে জমে থাকা কচুরিপানা সতেজ থাকে। এসব কচুরিপানা এখন ফুলে ফুলে ছেয়ে গেছে।

তবে গত বছরও একসঙ্গে এত ফুল দেখা যায়নি। এবার চৈত্রের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কচুরিপানার ফুল ফুটতে শুরু করে। কয়েক দিনের মধ্যে পুরো জলাশয় ফুলে ফুলে ছেয়ে যায়। মনোরম হয়ে ওঠে পুরো এলাকা। এই ফুলটির কদর না বাড়ার পেছনে এর টিকে থাকার অস্বাভাবিক ক্ষমতাই প্রধান কারণ বলে মনে করেন অনকেই।

স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বলেন, আসা যাওয়ার সময় রাস্তার পাশে পতিত জমি কিংবা খাল-বিলে ব্যাপক কচুরিপানা ফুলের দেখা মেলে। এসব ফুল দেখে মনে হয় যেন গ্রামবাংলার প্রকৃতির বুকে এক অপূর্ব মুগ্ধতা ছড়াচ্ছে। পানির ওপর সবুজ গালিচার মাঝে হালকা বেগুনি, সাদা আর গোলাপি রঙের মিশ্রণে ফুটে থাকা এই ফুলগুলো দূর থেকে দেখলে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি।

এগুলো দেখতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে কিছু কিছু নিয়ে খেলা করি, আবার বাড়িতে নিয়ে যাই, বন্ধুদেরও উপহার দেই।

প্রজ্ঞা বড়ুয়া নামের এক শিক্ষার্থী বলেন, কচুরিপানাকে এত দিন আগাছা বলেই জানতাম। সেই কচুরিপানার ফুলে যে এত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হতে পারে, তা আগে বুঝতাম না।’

কৃষিক্ষেত্রে কচুরিপানার যথেষ্ট উপকারিতা রয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম বলেন, সঠিকভাবে কচুরিপানা সংরক্ষণ করে জৈব সার তৈরি করা যায়। কচুরিপানা থেকে তৈরি কম্পোস্ট বা জৈব সার মাটির স্বাস্থ্য ভালো রাখে। এসব সার বিভিন্ন সবজি চাষে ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারেন। এজন্য কচুরিপানাকে কাজে লাগানোর জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।

কচুরিপানা ফুলের সৌন্দর্যের কথা উল্লেখ করে কৃষি কর্মকর্তা আরো বলেন, বর্তমানে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বদ্ধ জলাশয়ে কচুরিপানাগুলোতে ফুল ফুটেছে। যা প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করছে। এ ফুল যতক্ষণ জলাশয়ে থাকে, ততক্ষণই মুগ্ধতা ছড়ায়।

উপজেলার কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ বলেন, ‘কচুরিপানা নিজ থেকেই জন্মায়। যখন বদ্ধ জলাশয়গুলোতে পানি কম থাকে তখন ফুল ফোটে, যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। এতে মুহূর্তেই আকর্ষিত হয় মানুষের মন।

অন্যান্য ফুলের মতো আলাদা কোন পরিচর্যা বা দেখাশোনা ছাড়া প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে আসে এ কচুরিপানা ফুল। কেউ কেউ “পেনা বা কস্তুরি ফুল” বলে যা কম-বেশি অনেকেই এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন। তাই কবির ভাষায় শিক্ষক বাবুল কান্তি দাশ বলেন, “কি অপরূপ রূপে মা তোমায় হেরি গো পল্লী জননী”- সত্যিকারঅর্থে কচুরিপানা ফুলের মুগ্ধতায় আমাদের মধ্যে প্রকৃতি প্রেম জাগ্রত করে।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...