বুধবার, ১২ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে জ্বালানী তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

খাগড়াছড়িতে জ্বালানী তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের অভিযানে ১ জনকে অর্থদন্ড ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।
শনিবার ২৮ মার্চ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।

ভ্রাম্যমান আদালতের সূত্র জানায়, খাগড়াছড়ি পৌর শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাজেক পর্যটকবাহী চাঁদের গাড়ির চালক খোকনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্লাষ্টিকের তিনটি ড্রামে মজুত অবস্থায় ১৮ লিটার ডিজেল পাওয়া যায়। সংকটের সময়ে বাণিজ্যিক উদ্দেশে অবৈধ ভাবে ডিজেল মজুত করার দায় স্বীকার করায় ৭ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

অন্যদিকে, পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামে প্যাকড পয়েন্টে ৪শ লিটার অকটেন ও ২শ লিটার ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকটের দায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়।

মহাজন পাড়া এলাকায় প্যাকড পয়েন্ট মেসার্স আলম এন্টারপ্রাইজে ৪শ লিটার অকটেন মজুদ করে কৃত্রিম সংকটের দায়ে একই ভাবে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়। অনিক ট্রেডার্স নামে আরেক প্রতিষ্ঠান ভ্রাম্যমান আদালত দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তালা লাগিয়ে দেয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, অবৈধ মজুত করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর দায়ে পেট্রোলিয়াম আইনে একজনকে অর্থদন্ড ও দুইটি প্যাকড পয়েন্টে অবৈধ মজুত রাখায় ন্যায্যমূল্য বিক্রি করে দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...