রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার দৃষ্টান্ত বক্স অফিসে এর সন্তোষজনক আয়।

বিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮.৫৪ লাখ দিয়ে। দ্বিতীয় দিনে আয় করে ২২.২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২৮.৮৯ লাখ টাকা। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭.৩৩ লাখ টাকায়।

এক পোস্টে বিএমআর জানিয়েছে, তৃতীয় দিনেও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। এদিকে শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চেই এই সিনেমা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে।

গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (২৯টি) এবং লায়ন সিনেমাস (২টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩১টি। এরমধ্যে ২৯টি শো-ই হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ২টি শো। তিনদিন শেষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭৭.৩৩ লাখ টাকা।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।

সিনেমাটিতে অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনা—সব মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এগিয়ে যাচ্ছে বেশ গতিতেই। দর্শকদের মতে, শুধু অ্যাকশন ঘরানার সিনেমা নয়, সব ঘরানার সিনেমা বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রিতে প্রয়োজন রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...